Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

চট্টগ্রামে ‘রয়্যাল রিলাক্স’ মাসাজ চেয়ার শোরুমের জমকালো উদ্বোধন

আধুনিক প্রযুক্তিতে আরাম এখন হাতের নাগালে

চট্টগ্রাম নগরীতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর লাইফস্টাইল পণ্যের নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করলো ‘রয়্যাল রিলাক্স’ মাসাজ চেয়ার শোরুম। কাজীর দেউরী এলাকার অ্যাপোলো শপিং সেন্টারে অবস্থিত এই শোরুমটির বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয় শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় এবং এতে উপস্থিত ছিলেন ধর্মীয়, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে শোরুমটির উদ্বোধন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব হযরত সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহেরী জাবেরী আল মাদানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো শপিং সেন্টারের মালিক আলহাজ্ব নুরুল ইসলাম, সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র হাজি মাহামুদুর রহমান এবং চট্টগ্রাম জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস। এছাড়াও ব্যাংকিং, রাজনীতি ও ব্যবসায়িক অঙ্গনের আরও অনেক গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ কমাতে আধুনিক প্রযুক্তির মাসাজ চেয়ার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। ‘রয়্যাল রিলাক্স’ শোরুমে পাওয়া যাচ্ছে উন্নত মানের ৪ডি ও ৩ডি প্রযুক্তির পাশাপাশি ডুয়াল কোর ও এআই-সক্ষম বডি মাসাজ চেয়ার, যা ব্যবহারকারীদের জন্য স্বাচ্ছন্দ্য ও আরামের নতুন অভিজ্ঞতা এনে দেবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রামের ক্রেতারা এখন সহজেই শোরুমে এসে সরাসরি পণ্য পরীক্ষা করে নিজের প্রয়োজন অনুযায়ী মাসাজ চেয়ার নির্বাচন করতে পারবেন।

অ্যাপোলো শপিং সেন্টারের ২য় তলায় (দোকান নং-৩০) অবস্থিত এই শোরুমটি ইতোমধ্যেই আধুনিক স্বাস্থ্যসেবা ও আরামপ্রিয় গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

করপোরেট নিউজ ২৪/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.