EMail: corporatenews100@gmail.com
রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নতুন নেতৃত্বের আবাসন ও ব্যবসায়িক উন্নয়নের প্রতিশ্রুতি
গত ২৫ এপ্রিল ২০২৬, শনিবার দুপুরে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। দুপুর ১২টায় রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের কার্যক্রম শুরু করেন।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
নেতৃত্বের অঙ্গীকার ও ভিশন
সভায় নবনির্বাচিত কমিটি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভার শুরুতেই বিদায়ী কমিটির অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় এবং তাদের গৃহীত কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সভার মূল আলোচ্য বিষয় ও লক্ষ্যগুলো হলো:
সদস্যবান্ধব পরিবেশ: সদস্যদের পরামর্শের ভিত্তিতে একটি শক্তিশালী ও সদস্যবান্ধব সংগঠন গড়ে তোলা।
ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়তা: রিয়েল এস্টেট খাতের উন্নয়নে অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি ও বিনিয়োগ সহজীকরণ।
আধুনিক নগরায়ন: পরিকল্পিত আধুনিক শহর গড়তে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ।
পলিসি অ্যাডভোকেসি: সেক্টরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি করা এবং সদস্যদের স্বার্থরক্ষায় নিয়মিত কাজ করা।
রিহ্যাব পরিচালক ও কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর বলেন, আবাসন খাতের সমস্যা সমাধানে তারা নীতি-নির্ধারণী পর্যায়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি করবেন। কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর জোর দিয়ে বলেন, রিহ্যাব এখন একটি পরিবারের মতো, সবাইকে সাথে নিয়ে এই সেক্টরকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।
নবনির্বাচিত কমিটিতে যারা আছেন
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর মোহাম্মদ, জনাব এস এম শহিদুল্লাহ এবং জনাব আশিষ রায় চৌধুরী।
পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনির্বাচিত কমিটির প্রথম সভার কার্যক্রম সমাপ্ত হয়।