Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

দেশে ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ২ হাজার ১৫৮ টাকা টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়।

এর আগে সর্বশেষ গত ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাবে স্বর্ণের বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ২৮ মে

করপোরেট নিউজ২৪/ এইচএইচ/এসটি

Leave A Reply

Your email address will not be published.