Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পেয়েছেন মো. খুরশীদ আলম। রোববার (২৪ মে) চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবাইদুর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংক তাকে এ দায়িত্ব দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো চিঠির মাধ্যমে বিষয়টি ইসলামী ব্যাংককে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

খুরশীদ আলম এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব নেন। তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেও ওই বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তিনিও পদত্যাগ করেন।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পরামর্শেই অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান চেয়ারম্যান পদ ছাড়েন। এর আগে সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর ২০২৫ সালের জুলাইয়ে তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্ধারিত সভা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রাজধানীর প্রধান কার্যালয়ে নির্ধারিত ওই সভা স্থগিত করা হয়।

একই দিনে আলোচনায় ছিল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টিও। তিনি বর্তমানে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। সূত্রের দাবি, তিনি চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

নতুন চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের দায়িত্ব গ্রহণকে ব্যাংকটির প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

করপোরেট নিউজ24/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.