Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২.৩৮ লাখ টাকা

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। ঈদুল আজহাকে সামনে রেখে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। নতুন এই দাম সোমবার (২৫ মে ২০২৬) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী স্বর্ণের অন্যান্য ক্যাটাগরির দাম:

  • ২২ ক্যারেট: ২,৩৮,১২১ টাকা
  • ২১ ক্যারেট: ২,২৭,৩৩১ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৯৪,৮৪৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৫৮,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৬৯ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩৭ বার বেড়েছে এবং ৩২ বার কমেছে।

তবে ক্রেতাদের জন্য মনে রাখার বিষয় হলো, দোকানভেদে ঘোষিত দামের সঙ্গে ভ্যাট ও মজুরি যুক্ত হতে পারে।

করপোরেট নিউজ24/ এইচ এইচ/এসটি

Leave A Reply

Your email address will not be published.