EMail: corporatenews100@gmail.com
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পুতিনের মধ্যে শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিনের অবস্থান বা শর্তে পরিবর্তন আসছে।
ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায়ই কথা বলি এবং তিনি যুদ্ধ শেষ করতে চান।”
তিনি আরও জানান, বুধবার পুতিনের সঙ্গে তার নির্ধারিত আলোচনা হবে। পাশাপাশি তিনি আশা করছেন, রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি বৈঠক “খুব শিগগিরই” সম্ভব হবে।
তবে ট্রাম্প তার বক্তব্যে সম্ভাব্য আলোচনার এজেন্ডা বা যুদ্ধবিরতি নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমঝোতা বা যুদ্ধবিরতি কার্যকর হয়নি। ফলে ট্রাম্প-পুতিনের আসন্ন আলোচনা এবং সম্ভাব্য পুতিন-জেলেনস্কি বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। রয়টার্স