Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

টেরিবাজারে মার্কেটে আগুন,প্রাণ হারিয়েছেন দুইজন

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন দুইজন। বৃহস্পতিবার, ১৯ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে কে.বি. অর্কিড প্লাজা মার্কেটের ৫ম তলায় হঠাৎ আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
কেবি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিং মল এবং ওপরের তলাগুলোতে আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা, টেইলার্সসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
মার্কেটটির পঞ্চম তলায় ছিল টেইলার্স কারখানা—যেখানে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা যান ২ জন।
আহত আরও একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে।
আগুনে চতুর্থ তলার টেইলারিং শপ ও কাপড়ের দোকানসহ অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। চারটি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


নগরজুড়ে আবারও প্রশ্ন উঠেছে—বাণিজ্যিক ভবনগুলোতে কতটা নিশ্চিত অগ্নি-নিরাপত্তা?
সতর্কতা আর নিরাপত্তা ব্যবস্থাই পারে এমন দুর্ঘটনা কমাতে—এখনই সময় সচেতন হওয়ার।

Leave A Reply

Your email address will not be published.