EMail: corporatenews100@gmail.com
ঢাকা: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (Q1’26) ২২ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি অর্জন করেছে IDLC Finance PLC। চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা (NPAT) দাঁড়িয়েছে ৬২ দশমিক ২ কোটি টাকা।
শেয়ারহোল্ডারদের মূলধনের কার্যকর ব্যবহার ও শক্তিশালী লাভজনকতার প্রমাণ হিসেবে এ সময়ে প্রতিষ্ঠানটির রিটার্ন অন ইক্যুইটি (ROE) দাঁড়িয়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। একই সময়ে রিটার্ন অন অ্যাসেটস (ROA) হয়েছে ১ দশমিক ৩৬ শতাংশ, যা সম্পদ ব্যবস্থাপনায় উচ্চতর আয় সক্ষমতার প্রতিফলন।
২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা।
স্বতন্ত্র ভিত্তিতে গ্রাহক আমানত বেড়ে ১১ হাজার ২ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি আইডিএলসি ১২ হাজার ৬০ কোটি টাকার সুস্থ ঋণপোর্টফোলিও বজায় রেখেছে।
প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের (NPL) হার ৪ দশমিক ৪৪ শতাংশে নেমে এসেছে, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ৪ দশমিক ৬০ শতাংশ। এ হার শিল্পখাতের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই সঙ্গে কোম্পানিটির প্রভিশন কভারেজ রেশিও দাঁড়িয়েছে ১০৮ শতাংশ।
এটি আইডিএলসির সুশৃঙ্খল ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইডিএলসির সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। IDLC Securities Limited, IDLC Investments Limited এবং IDLC Asset Management Limited ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইতিবাচক অবদান রেখে গ্রুপের সামগ্রিক আর্থিক সাফল্যকে আরও শক্তিশালী করেছে।
বুধবার (৬ মে) গুলশানে আইডিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কোম্পানির ৩৬৬তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “বছরের শুরুতেই ২২ শতাংশ মুনাফা প্রবৃদ্ধি আমাদের কৌশলগত অবস্থানের সঠিকতা প্রমাণ করে। শক্তিশালী ঋণপোর্টফোলিও, উন্নত সম্পদমান এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক অবদানের কারণে আইডিএলসি ২০২৬ সালের বাকি সময়ের জন্য আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।”
আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, “গ্রাহকদের আস্থাই আইডিএলসির অগ্রগতির মূল ভিত্তি। চলতি প্রান্তিকের ফলাফল আমাদের প্রতি গ্রাহকদের অব্যাহত বিশ্বাসের প্রতিফলন। আমরা বিচক্ষণতা, ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির মাধ্যমে এই আস্থা আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
করপোরেট নিউজ২৪/ এইচএইচ