EMail: corporatenews100@gmail.com
অনলাইন ডেস্ক: এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। সে সময় অটোগ্যাসের মূল্যও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
সিতাজ/এস.টি