EMail: corporatenews100@gmail.com
ঢাকা: কর্মীদের মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে Bank Asia PLC।
বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান Moner Bondhu-এর সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আখতারউদ্দিন মাহমুদের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন মনের বন্ধুর লিড সাইকোলজিক্যাল কাউন্সেলর ও হেড অব মেন্টাল হেলথ প্রোগ্রাম কাজী রুমানা হক এবং সিনিয়র সাইকোলজিক্যাল কাউন্সেলর মেহেদী মোবারক আমান।
গত ৫ মে ২০২৬ রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়ার করপোরেট অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিপুলসংখ্যক কর্মকর্তা অংশগ্রহণ করেন।