Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ইস্টার্ন ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৩ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯৭ পয়সা। ফলে বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

এদিকে আলোচিত প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১১ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০ টাকা ৩৬ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৫ পয়সা।

করপোরেট নিউজ ২৪/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.