Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

আবারও কমলো স্বর্ণের দাম

ভরিতে কমেছে ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে দরপতনের প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ রোববারও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দর অনুযায়ী—
🔸 ২২ ক্যারেট: ২,৩৮,১২১ টাকা
🔸 ২১ ক্যারেট: ২,২৭,৩৩১ টাকা
🔸 ১৮ ক্যারেট: ১,৯৪,৮৪৭ টাকা
🔸 সনাতন পদ্ধতি: ১,৫৮,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগেও ১৫ মে স্বর্ণের দাম কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩৫ বার বেড়েছে, আর কমেছে ৩০ বার।

#স্বর্ণের_দাম #GoldPrice #বাজুস #বাংলাদেশ

Leave A Reply

Your email address will not be published.