USA news 24/7
Stay Ahead with the Latest in Business

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি কে হচ্ছেন

চট্টগ্রাম অফিস: কাল সোমবার (২৫মে ২০২৬) জানা যাবে চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি কে কে হচ্ছেন।

জানা যায়,  এদিন সকাল সাড়ে ১১টায় আগ্রাবাদস্থ ওর্য়াল্ড ট্রেড সেন্টারে নবনির্বাচিত পরিচালক মন্ডলির জরুরি সভা আহবান করা হয়েছে।

চেম্বারের নিয়ম অনুযায়ি নবনির্বাচিত পরিচালক মন্ডলি সভায় চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। 

আগের নিউজ : চট্টগ্রাম চেম্বারে জয়ী যারা

শনিবার রাতে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গণনা শেষে নির্বাচনী ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম।

নির্বাচনে চেম্বারের ১৮টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। টাউন ও ট্রেড অ্যাসোসিয়েশন শ্রেণির ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়, মোট ২৪টি পদই কার্যত ইউনাইটেড বিজনেস ফোরামের নিয়ন্ত্রণে যায়।

এক যুগ পর চট্টগ্রাম চেম্বারের পরিচালকেরা সরাসরি ভোটে নির্বাচিত হলেন। ২০১৩ সালের পর থেকে চেম্বারের সব কমিটিই বিনা ভোটে গঠিত হয়ে আসছিল।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন দুই হাজার ৭২৫ জন, যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ।

সাধারণ শ্রেণিতে মোট ভোটার ছিলেন ৪ হাজার ১ জন। এ শ্রেণিতে ভোট পড়েছে এক হাজার ৮৪৩টি, যা শতকরা হিসেবে প্রায় ৪৬ শতাংশ। অন্যদিকে সহযোগী শ্রেণিতে দুই হাজার ৭৬৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৮২ জন, যা প্রায় ৩২ শতাংশ।

নির্বাচনে মোট ১৭টি বুথে ভোট গ্রহণ করা হয়। একজন সাধারণ শ্রেণির ভোটার ১২টি ও সহযোগী শ্রেণির ভোটার ৬টি করে ভোট দেন।

চেম্বার বিধি অনুযায়ী, সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে মোট ছয় জন পরিচালক নির্বাচিত হন। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দু’জন সহসভাপতি নির্বাচিত হবেন।

চেম্বার সূত্রে জানা গেছে,  সোমবার (২৫ মে) সকালে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে পরিচালকেরা সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।

সাধারণ শ্রেণিতে কামাল মোস্তফা চৌধুরী ১ হাজার ৪০৫, এএসএম ইসমাইল খান ১ হাজার ৩৭৪, আবু হায়দার চৌধুরী ১ হাজার ৩৬৪ , মো. আমজাদ হোসাইন চৌধুরী ১ হাজার ৩৫২, নাসির উদ্দিন চৌধুরী ১ হাজার ৩২১, আসাদ ইফতেখার ১ হাজার ৩০৬, আমান উল্লা আল ছগির ১ হাজার ২৭৭, মো. গোলাম সরওয়ার ১ হাজার ২৫৯, মোহাম্মদ হাবিবুর রহমান ১ হাজার ২৫৯ , মোহাম্মদ শফিউল আলম ১ হাজার ২৪৯ এবং মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ১ হাজার ২১১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

সহযোগী শ্রেণিতে মো. জাহিদুল হাসান ৬৮৭, মো. নুরুল ইসলাম ৬৬১, মো. সেলিম নুর ৬৪৬, সরোয়ার আলম খান ৬৪১, মোহাম্মদ মশিউল আলম ৬৩২ এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ৬১৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

ট্রেড গ্রুপ শ্রেণিতে মোহাম্মদ আখতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক এবং এস এম সাইফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন এবং মোহাম্মদ সজ্জাদ উন নবাজও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।

ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা ও নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘আমরা চেয়েছি ভোটের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের নেতৃত্ব নির্বাচন করুক। সেটিই হয়েছে।’ 

করপোরেট নিউজ ২৪/ এইচ এইচ/এসটি

Leave A Reply

Your email address will not be published.