Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

চট্টগ্রাম চেম্বারে জয়ী যারা

নির্বাচিত পরিচালকরাই সভাপতি, সহ-সভাপতি নির্বাচিত করবেন

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের দ্বি–বার্ষিক নির্বাচন শনিবার (২৩ মে ২০২৬) সম্পন্ন হয়। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।

দুটি প্যানেলের মধ্যে একটি প্যানেল নির্বাচন বয়কট করে।

নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যদিকে ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিনটি করে মোট ছয়টি পদে সমসংখ্যক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপের ১২টি পদে মোট ১ হাজার ৮৪৩টি ভোট পড়েছে, যা মোট ভোটের ৪৬ শতাংশ। এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপের ছয়টি পদে ৮৮২টি ভোট পড়েছে, যা মোট ভোটের ৩১ দশমিক ৯৮ শতাংশ।

 

অর্ডিনারি গ্রুপে নির্বাচিত হয়েছেন— মো. আমজাদ হোসাইন চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লাহ আল ছগির, আবু হায়দার চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান ও শহিদুল আলম।

 

অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত হয়েছেন— মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ মশিউল আলম স্বপন, সরওয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম এবং মো. সেলিম নুর।

এছাড়া ট্রেড অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ আমিরুল হক (প্যানেল লিডার), এসএম সাইফুল আলম ও মোহাম্মদ আক্তার পারভেজ এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ সাজ্জাদ উন নওয়াজ, মোহাম্মদ মনির উদ্দিন ও আফসার হাসান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের প্রার্থীরা পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেন।

 

আগের নিউজ : চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ২০২৬ শনিবার

 

করপোরেট নিউজ২৪/ চট্টগ্রাম নিউজ/চট্টগ্রামের খবর/ চেম্বার নির্বাচন/

2 Comments
  1. […] আগের নিউজ : চট্টগ্রাম চেম্বারে জয়ী যারা […]

  2. […] আগের নিউজ : চট্টগ্রাম চেম্বারে জয়ী যারা […]

Leave A Reply

Your email address will not be published.