EMail: corporatenews100@gmail.com
চিটাগাং চেম্বারের নতুন সভাপতি আমিরুল হক
চট্টগ্রাম প্রতিনিধি: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)‘র দ্বি-বার্ষিক মেয়াদে মোহাম্মদ আমিরুল হক সভাপতি, মোঃ আমজাদ হোসেন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদ মসিউল আলম স্বপন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
সিসিসিআই‘র দ্বি-বার্ষিক মেয়াদে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ড এর তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র এক সভা সোমবার (২৫ মে ২০২৬ ) সকালে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চেম্বার প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ মোতাহার হোসেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম ও সদস্য মোঃ হেদায়েত উল্যাহ।
সভায় নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে নবনির্বাচিত পরিচালকমন্ডলী থেকে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোহাম্মদ আমিরুল হক সভাপতি, মোঃ আমজাদ হোসেন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদ মসিউল আলম স্বপন সহ-সভাপতি নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হক সভাপতি’র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক। তিনি ০৫ মেয়াদে চিটাগাং চেম্বারের পরিচালক ছিলেন। আমিরুল হক সীকম গ্রুপের এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সফল নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে শিপিং, লজিস্টিকস, সিমেন্ট, জ্বালানি, এলপিজি, ভোজ্যতেল, কৃষি, রিয়েল এস্টেটসহ বহুমুখী খাতে সীকম গ্রুপ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি দেশের অন্যতম বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি কর্পোরেট গভর্ন্যান্স, উৎপাদনশীলতা ও শিল্প ব্যবস্থাপনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন।
আমিরুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি যুক্তরাজ্য থেকে লিডারশীপ এন্ড সাস্টেনএ্যাবিলিটি বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট এর ফেলো। পাশাপাশি তিনি দেশীয় ও আন্তর্জাতিক ফোরামে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সভা, সেমিনারের রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ব্যবসায়িক অঙ্গনের পাশাপাশি মোহাম্মদ আমিরুল হক বিভিন্ন জাতীয় শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও মোহাম্মদ আমিরুল হক এফবিসিসিআই সাবেক পরিচালক এবং সার্ক চেম্বারের আজীবন সদস্য এবং চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য। দেশের অর্থনীতি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি সম্মাননায় ভূষিত করেছেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সম্পৃক্ত। তিনি রোকনূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা প্রতিরোধ সমিতি, চট্টগ্রাম ডায়বেটিক সমিতি, চিটাগাং ক্লাব লিঃ, চিটাগাং সিনিয়র্স ক্লাব, চিটাগাং বোট ক্লাব এবং শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য।

নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী’র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ
মোহাম্মদ আমজাদ হোসাইন চৌধুরী রাইজিং কম্পিউটার স্কেল এর স্বত্বাধিকারী হিসেবে দ্বি-বার্ষিক মেয়াদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরআগে তিনি ২ মেয়াদে চিটাগাং চেম্বারের পরিচালক ছিলেন। দেশের শিল্প ও ব্যবসায়িক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে শিল্পায়ন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, স্টিল, পরিবহন ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি বর্তমানে রাইজিং গ্রুপ অব কোম্পানিজসহ একাধিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এম. কম ডিগ্রি অর্জন করেন। এই শিল্পোদ্যোক্তা ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আমজাদ হোসাইন চৌধুরী চিটাগাং ক্লাব, ভাটিয়ারী গল্ফ ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব ও বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন এর সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চিটাগং লায়ন্স ফাউন্ডেশন ও মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি সৌদি আরব, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ইউরোপসহ বিভিন্ন দেশ সফর করেন। দেশ-বিদেশে শিল্প ও ব্যবসা খাতে তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্ব তাঁকে একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নব-নির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন’র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ারা ট্রেডিং’র স্বত্বাধিকারী মোহাম্মদ মসিউল আলম স্বপন। তিনি চট্টগ্রামের ব্যবসা, ক্রীড়া ও সামাজিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। তিনি একাধারে সফল উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক এবং মানবিক কর্মকাণ্ডে নিবেদিত একজন সমাজসেবক হিসেবে পরিচিত।
তিনি চট্টগ্রামের কেএম স্পোটিং ক্লাবের সভাপতি, সিজেকেএস ফুটবল কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন’র ভাইস চেয়ারম্যান, বার্থ অপারেটর্স, শিপ হ্যান্ডলিং অপারেটর্স এন্ড টার্মিনাল অপারেটর ওনার্স এসোসিয়েশন এর সেক্রেটারী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম এর ডেপুটি গভর্ণর এবং চট্টগ্রাম মোহামেডেন স্পোটিং ক্লাব এর সাবেক সভাপতি।
মসিউল আলম স্বপন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম জেলা রেফরি এসোসিয়েশন’র আজীবন সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের দাতা সদস্য এবং চট্টগ্রাম ক্লাব লিঃ, চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব, চট্টগ্রাম খুলশী ক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, চট্টগ্রাম খেলোয়াড় সমিতি, বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন বীচ সকার (ফুটবল) কমিটি, নগর উন্নয়ন কমিটির সদস্য।
অন্যান্য পরিচালকবৃন্দ
নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হলেন রাজা কর্পোরেশন’র কামাল মোস্তফা চৌধুরী,
ইস্টার্ন অ্যাপারেলস লিঃ’র মোঃ নাসির উদ্দিন চৌধুরী,
চুমকি অ্যাপারেলস লিঃ’র আবু হায়দার চৌধুরী (আমজাদ),
স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিঃ’র আমান উল্লা আল ছগির,
পিএইচপি মোটরস লিঃ’র মোহাম্মদ আকতার পারভেজ,
এম. এন্টারপ্রাইজ’র মোহাম্মদ মনির উদ্দিন,
অর্কিড ট্রেডিং’র মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ,
পাবলিক ইলেকট্রিক’র আফসার হাসান চৌধুরী,
চট্টগ্রাম ট্রেড এজেন্সী’র এস. এম. সাইফুল আলম,
প্রান্তিক মেরিন সার্ভিসেস লিঃ’র মোঃ গোলাম সরওয়ার,
জার ট্রেড’র মোঃ জাহিদুল হাসান,
টার্নিং পয়েন্ট’র আসাদ ইফতেখার,
দি ফোর হুইলারস’র মোহাম্মদ হাবিবুর রহমান,
ফাল্গুনী ট্রেডার্স লিঃ’র এ. এস. এম. ইসমাইল খান,
মার্স মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশন’র ক্যাপ্টেন মোঃ আলাউদ্দিন আল আজাদ, জেএসএন এন্টারপ্রাইজ লিঃ’র মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী,
স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (ইউনিট-২)’র মোঃ নুরুল ইসলাম,
সাহির ট্রেড’র সরোয়ার আলম খান,
স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেস’র শহীদুল আলম,
নিউ কর্ণফুলি ট্রেডিং’র মোহাম্মদ শফিউল আলম ও
জেকো এন্টারপ্রাইজ’র মোঃ সেলিম নুর।
প্রেসবিজ্ঞপ্তি।
আগের নিউজ : চট্টগ্রাম চেম্বারে জয়ী যারা
করপোরেট নিউজ২৪/এইচএইচ