USA news 24/7
Stay Ahead with the Latest in Business

চট্টগ্রাম চেম্বার নেতাদের যা বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় সরানো হবে না বলে নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নবনির্বাচিত চট্টগ্রাম চেম্বার নেতাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী এ নিশ্চয়তা দেন।

একইসঙ্গে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বড় দারোগারহাটে পণ্য পরিবহনের ওজন স্কেল নিয়ে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ীদের আর বৈষম্যের শিকার হতে হবে না বলে নিজের অবস্থান জানান অর্থমন্ত্রী।

বন্দরনগরী চট্টগ্রামের বাণিজ্য সহজীকরণ নিয়ে দেড় ঘণ্টার বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উঠে আসে বেশ কিছু সিদ্ধান্ত ও পরামর্শ। আজ শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীর মেহেদিবাগের বাসায় চেম্বারের সভাপতি আমিরুল হকের নেতৃত্বে চেম্বার নেতারা এ অনানুষ্ঠানিক বৈঠক করেন।

গত ২৩ মে ২০২৬ চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আমিরুল হকের নেতৃত্বে ২৪ জন পরিচালকই জয়ী হন। ২৫ মে তাদের নেতৃত্বে চেম্বারের প্রেসিডিয়াম গঠিত হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর সঙ্গে নতুন চেম্বার নেতৃত্বের এটি ছিল প্রথম বৈঠক।

এরআগে বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) কোরবানি ঈদের সকালে চট্টগ্রামে নিজের বাড়ি সংলগ্ন মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমার যতটুকু জানা, এবার তো দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছু কমেছে কোরবানির ঈদ উপলক্ষে। মানুষকে অর্থনীতির সুফল পেতে হবে। দ্রব্যমূল্য যদি তাদের আওতার বাইরে চলে যায় সেখান থেকে তারা বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে। একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তারপরে দেশের যে অর্থনীতি আমরা বিগত সরকারগুলো থেকে পেয়েছি। একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে যাব। এটার জন্য একটু সময় চাইতে আমি দেশবাসীর কাছে আবেদন করছি। একটু সময় দিতে হবে।’

আরও পড়ুন:  চিটাগাং চেম্বারের নতুন সভাপতি আমিরুল হক

করপোরেটনিউজ২৪/চট্টগ্রাম/এইচএইচ/এসটি

Leave A Reply

Your email address will not be published.