USA news 24/7
Stay Ahead with the Latest in Business

চট্টগ্রামে বিদেশি বিয়ার জব্দ

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন এলাকা থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টায় পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার (বিআইএ সাইগন লেগার) উদ্ধার করা হয়। একইসঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ২০ টাকা নগদ অর্থ, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা বিদেশি বিয়ার, জব্দ করা আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: চট্টগ্রাম চেম্বার নেতাদের যা বললেন অর্থমন্ত্রী

করপোরেটনিউজ২৪/চট্টগ্রাম/এইচএইচ/এসটি,চট্টগ্রামের খবর,নিউজ

Leave A Reply

Your email address will not be published.