Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

১০০ ডলারের নিচে নামল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রগতির খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

সোমবার (২৫ মে) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় প্রায় ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭.২৮ ডলারে নেমে আসে। এটি গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থান। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডও উল্লেখযোগ্যভাবে কমেছে।

জ্বালানি তেলের দাম আজকের খবর

বাজার বিশ্লেষকদের মতে, প্রায় তিন মাস ধরে চলা যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা ও হরমুজ প্রণালিকে ঘিরে সরবরাহ সংকটের আশঙ্কা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছিল। তবে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত আসায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম চালু হওয়া এবং ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে সময় লাগতে পারে। ফলে তেলের বাজারে অস্থিরতা পুরোপুরি শেষ হয়নি।

এদিকে তেলের দাম কমার প্রভাবে বিশ্ব শেয়ারবাজারেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জাপান ও ইউরোপের প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। একই সময়ে ডলারের কিছুটা দুর্বলতার মধ্যে স্বর্ণের দামও বেড়েছে।

করপোরেট নিউজ24/ এইচ এইচ/এসটি

Leave A Reply

Your email address will not be published.