Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

গরুর হাট সংলগ্নে রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পাঁচ সিটি করপোরেশনের নির্ধারিত কুরবানির পশুর হাট এলাকায় বিশেষ ব্যাংকিং সেবা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

রোববার তফশিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত জানায়।

নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের কুরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের বড় অঙ্কের নগদ লেনদেন নিরাপদ ও সহজ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত হাটসংলগ্ন ব্যাংক শাখা বা উপশাখা বিশেষ ব্যবস্থায় চালু রাখতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ব্যাংক বুথ বসিয়ে টাকা জমা, উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে।

এই সুবিধা পাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক অস্থায়ী পশুর হাট ছাড়াও চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট এলাকার ব্যাংকিং কার্যক্রম।

করপোরেট নিউজ 24/ জিএনএস

Leave A Reply

Your email address will not be published.