Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ট্রেড–বেসড মানি লন্ডারিং প্রতিরোধে চট্টগ্রামে উচ্চপর্যায়ের পলিসি ডায়ালগ

ট্রেড–বেসড মানি লন্ডারিং (TBML) প্রতিরোধে করণীয় নির্ধারণ ও নীতিগত দিকনির্দেশনা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে একটি উচ্চপর্যায়ের পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) এবং অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অব ব্যাংকস ইন বাংলাদেশ (AACOBB)-এর যৌথ উদ্যোগে চিটাগাং ক্লাব লিমিটেডে সম্প্রতি এই সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BFIU-এর পরিচালক মো. মোস্তাকুর রহমান। পলিসি ডায়ালগে দেশের ব্যাংকিং খাত, কাস্টমস বিভাগ, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

দুই পর্বে গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা

এই পলিসি ডায়ালগে দুটি পৃথক প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়।

প্রথম প্যানেল আলোচনার বিষয় ছিল “বাংলাদেশে ট্রেড–বেসড মানি লন্ডারিং: ব্যাংকিং ঝুঁকি, নিয়ন্ত্রক কাঠামো ও কমপ্লায়েন্স চ্যালেঞ্জ”। এই সেশনটি সঞ্চালনা করেন BFIU-এর ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান। আলোচনায় TBML-এর পরিবর্তিত ঝুঁকি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা (sanctions) প্রতিপালন, ট্রেড ফাইন্যান্স পর্যবেক্ষণের সীমাবদ্ধতা, উন্নত CDD ও KYC প্রক্রিয়া এবং ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
প্যানেলিস্টরা ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধে AI-ভিত্তিক অ্যানোমালি ডিটেকশন, ব্লকচেইন প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

দ্বিতীয় প্যানেল আলোচনার বিষয় ছিল “TBML প্রতিরোধে গ্লোবাল বেস্ট প্র্যাক্টিসেস: সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয়”। এই সেশনে FATF (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স)-এর আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের নীতিমালা শক্তিশালী করার উপায়, সমন্বিত স্যাংশন স্ক্রিনিং ব্যবস্থা, ক্রস–বর্ডার তথ্য বিনিময় এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কৌশল প্রয়োগের মাধ্যমে ট্রেড–ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ জোরদারের ওপর গুরুত্ব দেন।

সমন্বিত উদ্যোগের আহ্বান

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মফিজুর রহমান খান চৌধুরী তার বক্তব্যে বলেন,
“নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে একটি শক্তিশালী, টেকসই এবং দায়িত্বশীল কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।”

সংলাপ শেষে অংশগ্রহণকারীরা TBML প্রতিরোধে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেন। সমাপনী বক্তব্যে BFIU নেতৃত্ব AML/CFT প্রতিপালন জোরদার এবং বৈদেশিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কনি/ এইচএইচসি

Leave A Reply

Your email address will not be published.