Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ২০২৬ শনিবার

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

কনি প্রতিবেদক : শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের দ্বি–বার্ষিক নির্বাচন শনিবার(২৩ মে ২০২৬)। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত গত ১৮ মে’র বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় বলে চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী জানান।

নির্বাচনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট ১৫০ জন কর্মকর্তা–কর্মচারীকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল ও চলমান নির্বাচনী কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তীতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করা হয়। পরে আপিল বিভাগের চেম্বার জজ উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।

এর ফলে দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন  শনিবার(২৩ মে ২০২৬) নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলেই চেম্বারের অনুষ্ঠেয় দ্বি–বার্ষিক নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে সমাপ্তির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখা হতে সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে চিটাগাং চেম্বারকে নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে পত্রের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন থেকে ৫ সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক টিম উক্ত নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং বিভিন্ন বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলেও জানানো হয়।

আওয়ামী লীগ সরকার আমলের আগে আওয়ামী লীগ, বিএনপি নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা এই চেম্বারের নেতৃতত্ব দিয়েছেন। যেখানে নিয়মিত বিনিয়োগ, ব্যবসা, উন্নয়ন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে নিয়মিত সভা, সেমিনার অনুষ্ঠিত হত।

করপোরেট নিউজ২৪/এইচ এইচ

1 Comment
  1. […] আগের নিউজ : চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ২০২৬ শন… […]

Leave A Reply

Your email address will not be published.