Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর: বিনা জামানতে মিলবে ১০ লাখ টাকা ঋণ

দেশের নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। এখন থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন২ে০২৬) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সহজ শর্তে মিলবে উদ্যোক্তা ঋণ

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণদের জন্য কোনো সুদমুক্ত ঋণ প্রকল্প চালু না থাকলেও সহজ শর্তে ও স্বল্প সুদে বিভিন্ন পুনরর্থায়ন স্কিম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের “নতুন উদ্যোক্তা পুনরর্থায়ন স্কিম”-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।

এই স্কিমের আওতায়—

  • বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে
  • সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ
  • জামানত থাকলে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা

স্টার্টআপ খাতকে আরও গতিশীল করতে “স্টার্ট আপ ফান্ড” নামে আরও ৫০০ কোটি টাকার একটি পুনরর্থায়ন তহবিল গঠন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, এই তহবিল থেকে স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ইক্যুইটি সহায়তার সুযোগও থাকবে।

তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা

বিশেষজ্ঞরা মনে করছেন, বিনা জামানতে ঋণ সুবিধা দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা, অনলাইন উদ্যোগ, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ও গ্রামীণ উদ্যোক্তারা এ সুবিধা থেকে উপকৃত হতে পারবেন।

করপোরেট,বাণিজ্য সংবাদ/ এইচ এইচ

Leave A Reply

Your email address will not be published.